মাদক পাচারকারী চক্রকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ

Oct 04, 2026

মাদক পাচারকারী চক্রকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ভারত। তুরস্ক থেকে প্রত্যর্পণ করে দেশে ফিরিয়ে আনা হলো আন্তর্জাতিক মাদক মাফিয়া নভপ্রীত সিংকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক্স মাধ্যমে এই খবর জানিয়ে সমস্ত তদন্তকারী সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, 'নবাব ভিরক' ছদ্মনামে তুরস্কের নাগরিকত্ব নিয়ে আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার চালিয়ে যাচ্ছিল নভপ্রীত। দেশের সংস্থাগুলো তার আসল পরিচয় উন্মোচনের লক্ষ্যে একের পর এক আড়াল ভেদ করে তাঁকে খুঁজে বের করে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করে। আজ তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং মাদক পাচার ও অন্যান্য অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছে। এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোদী সরকার ২০২৯ সালের ডিসেম্বরের আগেই প্রতিটি মাদক পাচারকারী চক্রকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিভাগ