সেবা সংকল্প অভিযান উপলক্ষে তপশিলী জাতি মোর্চার রক্তদান শিবির

Oct 04, 2026

সেবা সংকল্প অভিযান উপলক্ষে তপশিলী জাতি মোর্চার রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   সেবা প্রকল্প অভিযানের অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতি মোর্চা ।আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতি মোর্চার সম্পাদক বাপি দাস, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,মুখ্যমন্ত্রী হিসেবে তের বছর এবং প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর মোট ২৫ বছর ধরে নরেন্দ্র মোদী জনসভায় নিয়োজিত। এই উপলক্ষেই দেশব্যাপী এক মাস ধরে সেবা সংকল্প অভিযান চলছে। এর অঙ্গ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে তপশিলী জাতি অংশের কল্যাণে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

বিভাগ