নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির উদযোগে একমাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শীর্ষক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এর অঙ্গ হিসেবে রবিবার আগরতলা পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। ৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গনে আয়োজন করা হয় এই কর্মসূচি। কর্মসূচিতে 'এক পেড় মা কে নাম 'প্রধানমন্ত্রীর এই আহবান কে সামনে রেখে বৃক্ষরোপনের আয়োজন করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন একত্রিশ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন শ্রীশ্রী ছিন্ন মস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান সংঘটিত করা হয়। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর প্রাপকদের সাথে কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন।