শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

Oct 06, 2026

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  লন্ডনে থাকা ইসরাইলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। শর্ত জুড়ে দেশটি বলেছে, ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।সোমবার (৫ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কর্মকর্তাদের কাছে ব্রিটিশ সরকারের এই সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স।এ ঘটনায় যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও চাপে পড়েছে।এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ বা ‘এথনিক ক্লিনজিং’ চলার অভিযোগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় লন্ডন।ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি বাড়ি নির্মাণের পরিকল্পনার পর যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আসে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক আইনের অধীনে পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।যুক্তরাজ্যের বাণিজ্যিক পদক্ষেপের জবাবে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধের পরিকল্পনা ঘোষণা করে ইসরাইল। ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে এই কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ইসরাইলের ওই সিদ্ধান্তের পর এবার পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য। লন্ডনের ইসরাইলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কারের হুমকি দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে।

বিভাগ