মেয়রের হাত ধরে ২৮ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর ও ভূমি পূজা সম্পন্ন

Oct 06, 2026

মেয়রের হাত ধরে ২৮ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর ও ভূমি পূজা সম্পন্ন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিজিপি নেতৃত্বাধীন আগরতলা পৌরনিগম গঠিত হওয়ার পর নিগমের বিভিন্ন ওয়ার্ড অফিস গুলি নতুনভাবে নির্মাণের কাজ শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর এবং ভূমি পূজা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর নন্দ দুলাল দেবনাথ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন বিজিপি পরিচালিত আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ড অফিসগুলো নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। নাগরিক পরিষেবাকে আরো আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান তিনি। মেয়র আরো বলেন, এর ফলে জনগণের কাছে আরও সহজলভ্য হবে নাগরিক পরিষেবা। মেয়র আরো জানান ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছরের পথ চলায় আগরতলা শহরের চিত্র পাল্টে যাচ্ছে। বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি আগরতলা পৌর নিগমের পাঁচ বছরের উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন।

 

 

বিভাগ