নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর জন্ম দিন এবং দেশ সেবায় ২৫ বছরের অবদানকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা কর্মীদের সম্মান প্রদর্শন এবং গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হল। এদিন ৬ আগরতলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এই অনুষ্ঠানের মূল বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সমাজে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশা কর্মীদের ভূমিকা অপরিসীম।এরা সুস্থ থাকলেই সমাজ সুস্থ থাকবে। তাই এই অনুষ্ঠানে তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মহিলা মোর্চার কর্মীরা প্রার্থনা জানান। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার গর্ভবতী মায়েদের হাতে এই অনুষ্ঠানের পুষ্টিকর খাবারও তুলে দেওয়া হয়। এছাড়া এলাকার ছোট শিশুদের মুখে ভাত বা অন্ন প্রাসন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এদিন মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের থেকে সংবর্ধনা পেয়ে খুশি সংশ্লিষ্ট এলাকার আশা কর্মীসহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তারা জানান ,এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে তাদেরকে আরো উৎসাহ প্রদান করবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন চলছে দেশজুড়ে একই সাথে শুরু হয়েছে প্রশাসনিক সেবায় প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে এক মাস ব্যাপী সারাদেশে সেবা প্রকল্প অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার এক অভিনব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে ৬ আগরতলা মহিলা। এই অনুষ্ঠানের মাধ্যমে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা যে নিয়ে অঙ্গন মিলন সেবা, ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশা কর্মীদের