সেবা ও জনকল্যাণের বার্তা নিয়ে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’

Oct 07, 2026

সেবা ও জনকল্যাণের বার্তা নিয়ে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    সেবা ও জনকল্যাণের বার্তা নিয়ে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’। বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।     এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাইভ টেলিকাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ ভাষণ। উপস্থিত অতিথি, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন।   সেবা, সংগঠন এবং জনসম্পৃক্ততার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খোয়াই জেলা পরিষদ মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে।