নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার যাত্রা উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আয়োজিত হল বিশেষ কর্মসূচি ‘সেবা জ্যোতি যাত্রা’। ‘দেশ সবার আগে’—এই বার্তাকে সামনে রেখে ধর্মনগরের ডিএনভি মাঠ থেকে শুরু হয় এই কর্মসূচি।যাত্রায় অংশ নেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, বিধায়ক বিনয়ভূষণ দাস, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা, সুশাসন ও উন্নয়নমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।