জনসেবায় ২৫ বছর পূর্ণ প্রধানমন্ত্রী মোদীর, অভিনন্দন অমিত শাহের

Oct 08, 2026

জনসেবায় ২৫ বছর পূর্ণ প্রধানমন্ত্রী মোদীর, অভিনন্দন অমিত শাহের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃজনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরে তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক কাজের প্রশংসা করেছেন শাহ।বুধবার এক্স-এ এক বার্তায় অমিত শাহ লেখেন, ২৫ বছর ধরে সেবা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন। তাঁর কথায়, এই দীর্ঘ যাত্রার পিছনে রয়েছে নিরলস পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার মানসিকতা।২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেন, সেই সময় থেকে মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাজের মূল লক্ষ্য থেকেছে সাধারণ মানুষের কল্যাণ, মহিলাদের ক্ষমতায়ন, যুবসমাজের অগ্রগতি এবং সমাজের সব অংশের উন্নয়ন।মোদীর প্রশাসনিক কাজের ধরন নিয়েও প্রশংসা করেন শাহ। তাঁর মতে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নীতি তৈরি, সেই নীতি কার্যকরভাবে বাস্তবায়ন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রশাসনে স্বচ্ছতা এবং কাজের ফলের উপর জোর—এই বিষয়গুলির মাধ্যমে মোদী সরকারের কাজের একটি আলাদা ধারা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ‘কাজের রাজনীতি’র দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন শাহ।