নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে আজ ধলাই জেলা প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কর্মশালা। কৃষকরা কিভাবে প্রাণী পালনের মধ্য দিয়ে স্বাবলম্বী হতে পারে তাদের আয় কিভাবে বৃদ্ধি পাবে এবং সরকারি সহায়তা কিভাবে পাবে এ সংক্রান্ত বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি অনাদি সরকার, আমবাসা ব্লকের বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা, দপ্তরের উপ-অধিকর্তা ডাঃ সুব্রত শুক্ল দাস প্রমূখ।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার শ্রেষ্ঠ প্রাণী পালকদের সম্মাননা প্রদান করা হয় এবং দপ্তরের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের অর্থ রাশি প্রদান করা হয়।