শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে কমলপুর মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব

Oct 08, 2026

শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে কমলপুর মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ‘যত্নে থাক জল ও বন,    বেঁচে যাবে পৃথিবী ও জীবন’—এই বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে কমলপুর মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব।

পূজার আয়োজন নিয়ে আজ ক্লাবের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে পূজার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। প্রতি বছরই বিগ বাজেটে পূজো করেন উনারা  এবারের পূজার জন্য মোট ২৭ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।

প্যান্ডেল ও আলোকসজ্জার দায়িত্বে থাকছেন কলকাতা ও নবদ্বীপের শিল্পীরা, অন্যদিকে প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কমলপুর ফুলছড়ির শিল্পী রণজিৎ ভট্টাচার্য্য (রাজু)।

পূজা কমিটির দায়িত্বে রয়েছেন সভাপতি সুমন কুমার ঘোষ, সম্পাদক সুশান্ত নমশূদ্র, ট্রেজারি দেবব্রত ধর এবং অ্যাডভাইজরি কমিটির কনভেনার পঙ্কজ দেবরায়। ইতিমধ্যেই পূজার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।আয়োজকদের আশা অন্যান্য বছরের মতো এবছরও প্রচুর দর্শণার্থীরা আসবেন তাঁদের পূজো মণ্ডপে।