ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

Oct 10, 2026

ইয়ামালকে নিয়ে বার্সার মাতামাতি, রিয়ালের আচরণে হতাশ এমবাপ্পে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ক্লাব ফুটবলে নিজের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় অসন্তুষ্ট ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাটো।প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা যেমন ব্যালন ডি’অরের দৌড়ে লামিন ইয়ামালের পাশে দাঁড়িয়েছে, রিয়াল মাদ্রিদের কাছ থেকে তেমন সমর্থন পাচ্ছেন না বলে মনে করছেন এমবাপ্পে। ব্যক্তিগত পুরস্কারটি জয়ের লক্ষ্যে ক্লাবের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু রিয়ালের প্রচারণায় সেই আগ্রহের ঘাটতি তাকে হতাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ফরাসি সংবাদমাধ্যমটির দাবি, কোচ জোসে মরিনিওর সমর্থন থাকলেও ক্লাবের সামগ্রিক অবস্থান নিয়ে সন্তুষ্ট নন এমবাপ্পে। ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে ক্লাবের আরও জোরালো সমর্থন চেয়েছিলেন তিনি।বড় স্বপ্ন নিয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ক্লাবের ক্রীড়া প্রকল্পের অন্যতম প্রধান মুখ হওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের সেরাদের কাতারে নিজের অবস্থান প্রতিষ্ঠা করাও তার লক্ষ্য। তবে ব্যালন ডি’অর নিয়ে ক্লাবের ভূমিকা তার প্রত্যাশার সঙ্গে মিলছে না বলে মনে করছেন এই ফরোয়ার্ড।