নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

Oct 10, 2026

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ে ও নোবেল কমিটির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারটি না পাওয়ায় এর বিশ্বাসযোগ্যতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে পুরস্কার প্রদানের সঙ্গে যুক্ত দেশ নরওয়েকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’শুক্রবার (৯ অক্টোবর) এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, আন্তর্জাতিক কূটনীতিতে তার অর্জন তাকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য করে তুলেছে। কিন্তু কমিটি রাজনৈতিক আদর্শের ভিত্তিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ বছর শান্তি ও আন্তর্জাতিক আইনে অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার আইনজীবী এবং জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা আসে।সমাবেশে ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতিনিধিত্বে যুক্তরাষ্ট্রের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।’কমিটির সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, উগ্র মতাদর্শীরা পুরস্কারটির মর্যাদা নষ্ট করেছেন। তার ভাষায়, তারা গণতন্ত্র ও সভ্যতার বিরোধী। পুরস্কারপ্রাপ্ত পিল্লাইয়ের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার এই আইনজ্ঞের নাম তিনি আগে কখনো শোনেননি।