বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Oct 10, 2026

বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা তরুণ প্রতিভাদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২৬-এ ভারতের প্রতিনিধিত্বকারী ও পদক জয়ী প্রতিযোগীদের সঙ্গে শুক্রবার নতুন দিল্লিতে তাঁর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে তাঁদের এই অসাধারণ সাফল্যের জন্য তিনি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানান।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তরুণ প্রতিভাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করেন। দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে তাঁদের এই সাফল্য দেশের অন্যান্য যুবসমাজকে অনুপ্রাণিত করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। পরে সামাজিক মাধ্যমে এই বৈঠকের কিছু বিশেষ মুহূর্ত ও ছবি শেয়ার করে প্রতিযোগীদের সাফল্যের প্রতি নিজের সন্তোষ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের তরুণ শক্তিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সরকারের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন এই উচ্চপর্যায়ের বৈঠক।