সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চলের উদ্যোগে বস্ত্র বিতরণ

Oct 10, 2026

সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চলের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    শারদ উৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করল সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। এদিন অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী , পার্টির পূর্ব আগরতলা অঞ্চল সম্পাদক সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী বলেন, দল কেবলমাত্র লড়াই এবং আন্দোলনের পথেই থাকে না ।সামাজিক কর্মকাণ্ডেও জড়িত থাকে। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এই ক্ষুদ্র প্রয়াসের আয়োজন করা হয়েছে বলে জানান সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী।