নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার দশহারী শ্রীশ্রীমাতা দূর্গাদেবীর বোধন লগ্ন। তার কয়েকটা দিন পরই ষষ্টির পুন্য লগ্নে দেবী দূর্গা আসছেন মর্তে। বিভিন্ন পুজো প্যান্ডেলে পূজিত হবেন মাতা দূর্গা দুর্গতিনাশিনী। গোটা দেশ ভাসবে মায়ের পুজোর আনন্দ নিয়ে। পুজো মানেই শুধু নতুন বস্ত্র, আনন্দ আর আলোর ঝলকানি নয়। এই দশহারী মায়ের পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবের পাশাপাশি প্রকৃতি ও সমাজকে শিক্ষামূলক কিছু দেওয়ার একটা অনন্য সুযোগ। ধলাই জেলার গন্ডাছড়াতেও মায়ের পুজোকে নিয়ে চলছে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, বাজার ব্যবসায়ী সমিতির, জগন্নাথবাড়িতে অঢেল প্রস্তুতি। এবার গন্ডাছড়া মহকুমার নিখিল সরকার পাড়ার স্বনামধন্য সামাজিক সংস্থা হিসাবে পরিচিত বিদ্যাসাগর ক্লাব মা দূর্গাদেবীর ২১তম পূজায় পা দিলো। দূর্গাপূজায় সমাজসেবা, দুস্ত বিভিন্ন পরিবারকে সাহায্য প্রদান এবং বর্তমান সময়ে জাতি -জনজাতি সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে মৈত্রীর সেতু গড়ে তুলার উপর পর পর গত দুই বছর জেলাস্তর থেকে পুরস্কার লাভ করেছে বিদ্যাসাগর ক্লাব। এবারও মাত্র ১লক্ষ ৮০হাজার টাকার বাজেট নিয়ে প্লাস্টিক বর্জন করে বাস বেতের আকর্ষণ নিয়ে পূজার ময়দানে নেমেছে নিখিল সরকার পাড়ার বিদ্যাসাগর ক্লাবের সদস্যরা।বিদ্যাসাগর ক্লাবের পুজো কমিটির কর্মকর্তা জুটন সরকার সহ অন্যান্য সদস্যজানান এবারের পুজোর বাজেট মাত্র ১লক্ষ ৮০হাজার টাকা। প্যান্ডেল হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। প্যান্ডেল নির্মানে প্লাস্টিক বর্জন করা হয়েছে। প্যান্ডেল নির্মাণ হচ্ছে শুধু বাস আর বেত দিয়ে। বাসবেতের কারু শিল্পের মাধ্যমে প্যান্ডেলের প্রকৃত সুন্দর্য্য ফুটিয়ে তুলবেন ক্লাবের সদস্যরাই। তাছাড়াও আয়োজনে থাকছে রক্তদান শিবির, মহকুমা হাসপাতালে ফলমিষ্টি বিতরণ, দুস্তদের মধ্যে বস্ত্র বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণের কর্মসূচী। তাছাড়াও নবমী তিথিতে মহকুমার ১২কার্ডের বাসিন্দা প্যারালাইসিস রোগে আক্রান্ত অন্তর সরকারকে চিকিৎসার জন্য আর্থিক ভাবে সাহায্য প্রদান করবে বিদ্যাসাগর ক্লাব। পুজোর ময়দানে থাকছে আধুনিক মানের সেলফি পয়েন্ট।সব মিলিয়ে কম বাজেটে পূজার নতুন আকর্ষণ নিয়ে হাজির হচ্ছে নিখিল সরকার পাড়ার বিদ্যাসাগর ক্লাব।