নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে মূমুর্ষ রোগীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বিলোনিয়া বনকর ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টারের উদ্যোগে শুভ মহালয়ার পূর্ণ লগ্নে স্বেচ্ছায় রক্তদান শিবির,কঁচি কাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁক প্রতিযোগিতার।ইয়ূথ ক্লাব এন্ড প্লে সেন্টার প্রতিবছর দূর্গোউৎসব কে সামনে রেখে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি করে থাকে। শনিবার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দুই কর্মসূচিকে ঘিরে এলাকায় সকল অংশের জনগনের মধ্য উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।আজ সকাল আটটায় উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ১৫৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীরা নিজেদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে রঙ-তুলিতে ফুটিয়ে তোলে নানা ভাবনা ও কল্পনার ছবি।এরপর সকাল এগারোটা নাগাদ ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরে ক্লাব কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, বনকর ব্যবসায়ী সমিতির সভাপতি, ক্লাবের সভাপতি ও সম্পাদক-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।দুর্গোৎসবের আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে বসে আঁকো প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের এই উদ্যোগ এলাকায় বিশেষ তাৎপর্য বহন করছে।