নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সাংসদ তহবিল থেকে প্রদেয় অর্থে আগরতলার সরোজ সংঘের মাঠের সংস্কার ও ফেন্সিং এর কাজ হয়। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনভাবে সংস্কার করে তোলা সরোজ সংঘের মাঠের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সরোজ সংঘের সভাপতি, সম্পাদক সহ এলাকাবাসী। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য ফুটবলের ইতিহাসের সরোজ সংঘের অবদান উল্লেখযোগ্য।। এবছর টিএফএ আয়োজিত বি ডিভিশন ফুটবল লিগের রানার্সআপ হয়েছে এই ক্লাব। ক্লাব সদস্য এবং এলাকাবাসীর পক্ষ থেকে সরোজ সংঘের মাঠের সংস্কারের জন্য অর্থের দাবি করা হয়। সেই মতো তিনি তার সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা প্রদান করেছেন। এই অর্থে ক্লাবের মাঠের সংস্কার সাধন করা হয় এবং ফেন্সিং এর কাজ সম্পন্ন করা হয়। খেলাধুলায় সরোজ সংঘের অবদান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।