নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন তার পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দাদু অমিতাভের সঙ্গে নাতনি আরাধ্যা বচ্চনের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ঐশ্বরিয়ার এই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ঐশ্বরিয়া। সেখানে দেখা যায়, অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে আছে তার নাতনি আরাধ্যা। ছবিতে বিগ বির পরনে ছিল ঢিলেঢালা জ্যাকেট ও বিনি টুপি। ছবিটির সঙ্গে শুভেচ্ছাবার্তায় ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। তোমার জন্য অনেক ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ রইল সবসময়।’বর্তমানে ঐশ্বরিয়া ও অমিতাভকে একসঙ্গে খুব বেশি দেখা না গেলেও বিশেষ উপলক্ষে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নজর কাড়ে ভক্তদের। এবারও ঐশ্বরিয়ার এই আন্তরিক বার্তা অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্রজগতের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, চিরঞ্জীবী, প্রভাস, অনুপম খের, অজয় দেবগন, ফারাহ খান, কাজল ও শত্রুঘ্ন সিনহাসহ অনেকে।