নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিকশিত ভারত গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নতুন ভাবনা এবং সমাধান শুধু ভারতের ভবিষ্যৎই তৈরি করবে না, গোটা বিশ্বকে পথ দেখাবে।" রবিবার তামিলনাড়ুর চেন্নাইতে জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের ছাত্র-যুবদের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নবরাত্রির প্রথম দিনে তামিলনাড়ু সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আজ নবরাত্রির প্রথম দিন। এই ভূমি শিব ও শক্তির পবিত্র ভূমি। তামিলনাড়ুর পুণ্যভূমিতে পা রাখা এবং দেবী সরস্বতীর সাধকদের (ছাত্র-ছাত্রীদের) মাঝে উপস্থিত হওয়া—নবরাত্রির এর চেয়ে সুন্দর সূচনা আর কিছু হতে পারে না। আমি আমার তরুণ বন্ধুদের মধ্যে যে উদ্দীপনা দেখছি, সেই ইতিবাচক শক্তি আমি সরাসরি অনুভব করতে পারছি।"দেশের তরুণ প্রজন্মের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, "আজ গোটা বিশ্ব বিভিন্ন সমস্যার সমাধানের দিকে তাকিয়ে রয়েছে এবং সেই সমাধান দেওয়ার ক্ষমতা ও সম্ভাবনা তোমাদের মধ্যেই রয়েছে। বর্তমান ভারতে সম্ভাবনার অনন্ত দিগন্ত উন্মুক্ত। আমি চাই প্রতিটি তরুণ তাঁদের ভবিষ্যৎকে এক বৃহৎ প্রেক্ষাপটে দেখুক। কারণ এই সময়টা তোমাদের, এই সুবর্ণ সুযোগ তোমাদেরই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে এবং আমরা সকলে মিলেই তা সফল করব।"