আয়ুষ্মান ভারতের অষ্টম বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ডিজিটাল মিশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে  সচেতনতামূলক রেলি

Oct 12, 2026

আয়ুষ্মান ভারতের অষ্টম বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ডিজিটাল মিশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সচেতনতামূলক রেলি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       আয়ুষ্মান ভারতের অষ্টম বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ডিজিটাল মিশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা) এর উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনাচক্র পরবর্তী সময় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক রেলি।  প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ুষ্মান ভারতের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডাঃ সুকান্ত ঘোষ, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ সুধীর দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। সাক্ষাৎকারে ডাঃ সুকান্ত ঘোষ জানান আয়ুষ্মান ভারত সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তারা কি কি সুযোগ-সুবিধা পেতে পারে সে সংক্রান্ত বিষয়ে আরো ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিভাগ