জাতীয় শিক্ষানীতি বিষয়ক দুই দিনের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়

Oct 12, 2026

জাতীয় শিক্ষানীতি বিষয়ক দুই দিনের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       দেশে ২০২০ সালে জাতীয় শিক্ষানীতির পথ চলা শুরু হয়েছে। এই ছয় বছরে ত্রিপুরা রাজ্যে জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষার কতটা প্রসার ঘটেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে ১৩ এবং ১৪ অক্টোবর ত্রিপুরা এডুকেশন কনক্লেভ- ২০২৬ শীর্ষক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে। বিদ্যাভারতী শিক্ষা সমিতির ত্রিপুরা শাখা এবং মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে দুই দিনের এই শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১৩ অক্টোবর সকাল ১১ টায় এই সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উত্তর পূর্বাঞ্চলের সংগঠনমন্ত্রী ডক্টর পবন তিওয়ারি ।এই সম্মেলনের আলোচ্য বিষয় হলো ,ত্রিপুরায় জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ,এ যাবৎ কাল পর্যন্ত অগ্রগতি এবং আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ রূপরেখা। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বিদ্যালয় এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে এখন পর্যন্ত অর্জিত সাফল্যের পর্যালোচনা ,বিভিন্ন ঘাটতি চিহ্নিতকরণ ,শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং ২০৩০ সাল কে সামনে রেখে আগামী পাঁচ বছরের জন্য একটি রোড ম্যাপ প্রণয়ন করা। সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিদ্যা ভারতী শিক্ষা সমিতির ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে বিদ্যা ভারতী শিক্ষা সমিতির ত্রিপুরা শাখার আধিকারিকরা জানান, সম্মেলনের সমাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপার্সন অরিন্দম লোধ, ইকফাই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ফরেনসিক ইউনিভার্সিটির ডাইরেক্টর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর। শিক্ষা সম্মেলনে বিস্তারিত আলোচনা করতে বহিরাজ্য থেকে পাঁচ জন রিসোর্স পার্সন অংশগ্রহণ করবেন।

বিভাগ