অবশেষে এসেই গেল দুর্গাপূজা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন মা দুর্গা

Oct 12, 2026

অবশেষে এসেই গেল দুর্গাপূজা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন মা দুর্গা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       পিতৃ পক্ষের অবসানের পর শুরু হয়ে গেছে মাতৃ পক্ষের পথ চলা। মহালয়ার পর্বও সমাপ্ত। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী। কোন কোন পঞ্জিকা অনুসারে ১৭ অক্টোবর শনিবার পড়েছে মহা ষষ্ঠী। মহা সপ্তমী ১৮ অক্টোবর ,রবিবার ।এবার তিথির কারণে কোন কোন পঞ্জিকায় সপ্তমী দুই দিন দেখানো হচ্ছে। ১৯ অক্টোবর সোমবার মহা অষ্টমী ও সন্ধি পূজা। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী। হাতে আর কয়েকদিন মাত্র সময়। এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গেছে মায়ের গমন। এদিন রাজধানীর বিভিন্ন মূর্তিপাড়া থেকে প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের গমন প্রক্রিয়ার চিত্র ধরা পড়ে আমাদের চিত্র সংবাদ প্রতিনিধির ক্যামেরায়।এবছর শাস্ত্রমতে মা দুর্গার মর্ত্যে আগমন ঘোরায়। মতান্তরে গজ বা হাতি। পৌরাণিক বিশ্বাস মতে, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রবল অস্হিরতা এবং বিশৃঙ্খলার মধ্য দিয়েই মা দুর্গার মর্ত্যে আগমন। অপরদিকে দেবীর স্বর্গে প্রস্থান বা গমন নৌকায় করে ।পৌরাণিক বিশ্বাস মতে, অতিবৃষ্টি ,বন্যা বা জলস্তর বৃদ্ধির সম্ভাবনার মধ্যেও মায়ের গমনে পৃথিবী শস্য শ্যামলা ও উর্বর হয়ে উঠবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে সর্বক্ষেত্রেই চলছে প্রস্তুতির শেষ পর্যায়ে। সাধ আর সাধ্যের মধ্যে বাড়ি ঘরের কেনাকাটাও প্রায় সম্পন্ন। মুর্তি পাড়ায় চলছে শেষ তুলির টান। প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা স্থাপনার পর থেকেই শিল্পী হয়ে যাবেন নিছক একজন মানুষ ।আর মাটির মূর্তি পরিগনিত হবে ভগবান রূপে। সব মিলিয়ে মা আসছেন আসছেন করে এসেই গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।

বিভাগ