পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে 'পরিচ্ছন্ন ওয়ার্ল্ড পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন ব্লক' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Oct 13, 2026

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে 'পরিচ্ছন্ন ওয়ার্ল্ড পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন ব্লক' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলাভিত্তিক 'পরিছন্ন ওয়ার্ড পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন ব্লক' শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই  কর্মশালার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের আধিকারিকরা। কর্মশালায় স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাপতি বিশ্বজিৎ শীল। তিনি জানান ,গ্রাম থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ব্লক এভাবে সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখতে হবে। তবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির সাফল্য আসবে। এদিন পশ্চিম জেলার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম এবং ব্লককে স্বচ্ছতার নিরিখে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

বিভাগ

সর্বশেষ খবর