নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধানের মেশিনে হাত কাটা পরলো এক জনজাতি কৃষকের। কাজ করার সময় অসাবধান বশত এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত কৃষকের নাম সাগর মনি জমাতিয়া। ঘটনা মঙ্গলবার দুপুরে উদয়পুরের দক্ষিণ মহারানী এলাকায়। ঘটনার সাথে সাথেই অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে উদয়পুরের টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দ্রুততার সাথে গুরুতর জখম কৃষকের চিকিৎসা পরিষেবা শুরু করেন। বর্তমানে জিবি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন আহত সাগর মনি জমাতিয়া। এদিন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই সংবাদ জানান।এই ঘটনায় উদয়পুরের দক্ষিণ মহারানী এলাকায় অন্যান্য কৃষকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়।