নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে পুর কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সিপিআইএম কার্যালয় থেকে এক মিছিল বের হয়। মিছিল নিয়ে পৌর পরিষদ কার্যালয়ের দিকে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল খোয়াই পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহিক তথা খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট এর নিকট। দাবী সনদ তুলে দে মহকুমা শাসকের নিকট।দাবি গুলি হলো, স্মারকলিপিতে সম্পত্তি কর ও জনপরিষেবা সংক্রান্ত সমস্যা, বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা, রাস্তায় স্ট্রিট লাইট স্থাপন, আবর্জনার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি জানানো হয়েছে। পাশাপাশি খোয়াই শহরের নালা পরিষ্কার রাখা, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা জোরদার ও পার্কিং জোন তৈরি, টাউন হল সংস্কার এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।দুর্গাপূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুর কর্তৃপক্ষের বিশেষ ভূমিকা গ্রহণের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। শহরের নাগরিক পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সিপিআইএম-এর খোয়াই মহকুমা কমিটি।