রাজধানীতে গ্রেপ্তার তিন চোর ,উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

Mar 02, 2026

রাজধানীতে গ্রেপ্তার তিন চোর ,উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায় চুরি-কাণ্ডে ধৃত তিন চোর ।তাদের কাছ থেকে উদ্ধার চুরি যাওয়া দামি আইফোন ।এদিন পূর্ব থানায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এই সংবাদ জানান ।

 

অতি সম্প্রতি রাজধানীর পূর্ব থানাধীন এমবিবি ক্লাব সংলগ্ন এলাকার একটি বাড়িতে চুরি হয়। চোরের দল দামি একটি আইফোন নিয়ে যায় ।বাড়ির মালিক উত্তরা নাথ বিষয়টি পূর্ব থানায় জানান ।অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বাড়ির সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভির ফুটের থেকে একজনকে পুলিশ চিহ্নিত করে ।তার নাম গোপাল বিশ্বাস ।   বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও পুলিশ গোপাল বিশ্বাসকে জালে তুলতে পারছিল না। অবশেষে রবিবার সকালে পুলিশের কাছে খবর আসে ,গোপাল বিশ্বাস লালমাটিয়া এলাকায় রয়েছে ।সাথে সাথে পুলিশের একটি দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে গোপাল বিশ্বাসকে গ্রেফতার করে ।তাকে জিজ্ঞাসাবাদ করে এমবিবি ক্লাব এলাকার সংশ্লিষ্ট বাড়ি থেকে চুরি যাওয়ার দামি আইফোনটি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তরা হল দীপক দাস এবং দীপ সাহা ।রবিবার পূর্ব থানায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এই সংবাদ জানান।

 

এদিন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, রাজধানীতে চুরি কাণ্ডে ধৃত তিন অভিযুক্ত নতুন সংযোজন। চুরি করাই তাদের কাজ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ  করা হবে ।এটিকে চুরি কান্ডের 5 দিনের মাথায় চুরি হওয়া সামগ্রী উদ্ধারসহ চোর গ্রেপ্তার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন রাজধানীর mbb ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দারা।