দুটি হোস্টেলের উদ্বোধন এবং পাঁচটি হোস্টেলের শিলান্যাস

Mar 09, 2026

দুটি হোস্টেলের উদ্বোধন এবং পাঁচটি হোস্টেলের শিলান্যাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আজ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় দুটি হোস্টেলের উদ্বোধন এবং পাঁচটি হোস্টেলের শিলান্যাস করলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ১০০ শয্যা বিশিষ্ট পিএম শ্রী ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বয়েজ হোস্টেল এবং মাধব চন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫০ শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেলের উদ্বোধন করেন তিনি। ধলাই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি আরো পাঁচটি হোস্টেলের শিলান্যাস করেন তিনি। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা। সেই সাথে ছামনু বিধানসভা এলাকার ২ হাজার ৩ শ জন সুবিধাভোগীকে প্রদান করা হয় সুতা।আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভু লাল চাকমা, এমডিসি সঞ্জয় দাস, জেলাশাসক বিবেক এইচ.বি, জেলা জনজাতি কল্যান আধিকারিক মহেন্দ্র কম্বে চাকমা প্রমূখ।  সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ দেববর্মা বলেন জনজাতি ছেলেমেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করলে একটি নির্দিষ্ট নিয়মানুবর্তিতার মধ্যে থাকে যার ফলে তাদের পঠন-পাঠন ভালো হয়। তাই ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে।

বিভাগ