মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে ।মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের ক্ষুদ্র সঞ্চয় দপ্তর ও অন্যান্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।অনুষ্ঠানে ক্ষুদ্র সঞ্চয়ে সফল এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়।
মহিলাদের সুরক্ষা ও সম্মানের ক্ষেত্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যধিক গুরুত্ব সহকারে দেখছেন। সংশ্লিষ্ট ক্ষেত্রটিতে রাজ্য সরকারেরও বিশেষ নজর রয়েছে। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য সরকারের ক্ষুদ্র সঞ্চয় দপ্তর, গ্রুপ ইন্সুরেন্স এবং ইনস্টিটিউশনাল ফিন্যান্স এন্ড সোসাইটি অফ সোশ্যাল অডিট ইউনিট এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী আরো জানান, বিভিন্ন সঞ্চয় এর মাধ্যমে রাজ্যে প্রতিবছর ৫০০ কোটি টাকার বেশি সঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে মহিলাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ক্ষুদ্র সঞ্চয়ের সাথে যুক্ত হয়ে অনেক মহিলারাই স্বাবলম্বী হয়েছেন ।তারা কাজের নিরিখে কমিশন পেয়ে আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করেছেন ।তাদের উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি মহিলা পরিচালিত স্বসহায়ক দল থেকে শুরু করে লাখপতি দিদি সহ অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এই অনুষ্ঠানে ক্ষুদ্র সঞ্চয়ের কাজে সফল মহিলা এজেন্টদের সম্মাননা প্রদান করা হয় ।এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে ক্ষুদ্র সঞ্চয়ের সাথে যুক্ত মহিলা এজেন্টদের আরো বেশি উদ্দীপিত করে তুলবে বলে মনে করেন সংবর্ধনা প্রাপ্ত মহিলা এজেন্টরা।