রাজধানীর আড়ালিয়া থেকে ৬ জুয়ারি গ্রেফতার

Mar 18, 2026

রাজধানীর আড়ালিয়া থেকে ৬ জুয়ারি গ্রেফতার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ ।তাদের কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা সিজ  করা হয়েছে ।ঘটনা পূর্ব-পানাধীন আড়ালিয়া নদী ঘাটের  বারুণী স্নান এলাকায়।

 

মঙ্গলবার বারুণী স্নান ।হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্নান উৎসব। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বারুণী স্নান ও মেলা আয়োজিত হয়। তেমনিভাবে রাজধানীর পূর্ব থানাধীন আড়ালিয়া এলাকাতেও বারুণী স্নান এবং মেলার আয়োজন করা হয় ।কিন্তু এই মেলাতে জোয়ার আসর বসে ।গোপন সংবাদে এই খবর পেয়ে পূর্ব থানার পুলিশ আড়ালিয়ার মেলা প্রাঙ্গনে আচমকা অভিযান চালায় ।অভিযান চালিয়ে পুলিশ ৬ জন জোয়ারি কে আটক করে। তাদের কাছ থেকে  ১১ হাজার ৫০০ টাকা সিজ  করে পুলিশ ।এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান।

 

এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান ,নেশা এবং জুয়ার বিরুদ্ধে পূর্ব থানার পুলিশের অভিযান আগামী দিনেও জারি থাকবে ।এর বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।