রাবার ভর্তি ট্রাক ছিনতাই

Mar 21, 2026

রাবার ভর্তি ট্রাক ছিনতাই

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাবার ভর্তি ট্রাক ছিনতাই!     অপরাধের মৃগয়াভূমিতে পরিণত হল শহরতলী আমতলি বাইপাস!! প্রকাশ্যে ৫১ লক্ষ টাকার রাবার ছিনতাই!!! আগরতলা আমতলী বাইপাসের ঘটনা। বাগমা থেকে কেরালার উদ্দেশ্যে যাবার পথে ৫১ লক্ষ টাকার রাবার বোঝাই গাড়ি ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ। পরে গাড়ি চালক বোধজং নগর থানায় গিয়ে বলে তার গাড়ি আটক করে রাবার গুলি ছিনতাই করা হয়েছে। তবে ১৪ই মার্চ ঘটনাটি ঘটলেও পুলিশের কোন তৎপরতা নেই বললেই চলে। জানা যায়বাগমার "পাল রাবার এজেন্সি" থেকে রাবার শিট গুলি লুড হয়ে গত ১৪ তারিখ কেরালার "রাজগিড়ি ট্রেডার্সের" উদ্দেশ্যে রওয়ানা হয় NL 01AF 0649

ট্রাক গাড়িটি। বোধজং নগর থানাধিন আমতলী বাইপাস এলাকা থেকে গাড়ি, চালক সমেত গাড়ি ছিনতাই হয়ে যায়। পরে ছিনতাইকারীরা রাবার শিট আনলোড করে গাড়ির চালককে গাড়ি সহ ছেড়ে দেয়। পরে চালক গাড়ি সহ স্থানীয় থানার সরনাপন্ন হয়ে উভয় পক্ষের মালিকের সাথে যোগাযোগ করে। এখন দেখার পুলিশ আদৌ রাবার শিট সহ অপরাধীদের আটক করতে পারেকিনা নাকি!! নাকি অন্য অপরাধের মতও এই বিষয়টা ধামাচাপা পরে যায়।