বনকুলে বিজেপির নির্বাচনী জনসভা, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্ব

Apr 09, 2026

বনকুলে বিজেপির নির্বাচনী জনসভা, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্ব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বুধবার ৮ এপ্রিল ২০২৬ বিকেল ৪টায় বনকুল মোটরস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জামইয়াং তসরিং নমজিল, ৩৯ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়  এবং ২৮ মনুবনকুলে শিলাছড়ি কেন্দ্রের প্রার্থী কংজং মগ । এছাড়াও জনজাতি নেতৃত্ব থৈইউ মগ, যুব নেতা বিপুল ভৌমিক ও মহিলা মোর্চার নেতৃত্ব রাখি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তারা সাধারণ মানুষের সমর্থনের উপর ভরসা রেখে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত হবে বলে দাবি করেন। এদিনের জনসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাস সভাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে বলে মত রাজনৈতিক মহলের।

বিভাগ

সর্বশেষ খবর