আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে জোড় কদমে ।

Apr 10, 2026

আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে জোড় কদমে ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চলছে জোড় কদমে ।আজ ১০ নং কুলাই চাম্পাহাওর কেন্দ্রের ত্রিপ্রা মোথা প্রার্থী রাজেশ্বর দেববর্মার সমর্থনে নাইলাহা বাড়ি বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য জন-সমাবেশ। এই জন সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপ্রা মোথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল , বিধায়ক রঞ্জিত দেববর্মা , প্রার্থী রাজেশ্বর দেববর্মা , ত্রিপ্রা মোথা নেতৃত্ব প্রেম লাল মলসম সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব দেন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি বলেন এডিসিতে ত্রিপ্রা মোথার জয় নিশ্চিত।  এই সমাবেশে ত্রিপ্রা মোথা  কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।