বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্ধ একই দিনের-  ইতিহাস মনে করিয়ে দিলেন অধ্যক্ষ রাম পদ জমাতিয়া

Apr 17, 2026

বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্ধ একই দিনের- ইতিহাস মনে করিয়ে দিলেন অধ্যক্ষ রাম পদ জমাতিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পহেলা বৈশাখ রাজ্যের জনজাতিদেরও নতুন বছরের প্রথম দিন। দীর্ঘদিনের এই ইতিহাস মুছে দিতেই কিছু লোক ২২ ডিসেম্বর ত্রিপুরাব্দের নববর্ষ হিসেবে পালনের প্রচলন শুরু করে ।এদিন বিধানসভার কর্মচারীদের সাথে এক গেট টুগেদার অনুষ্ঠানে এই কথা বলেন বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া।

 

বৃহস্পতিবার বিধানসভার কর্মচারীদের সাথে এক গেট টুগেদার অনুষ্ঠানে মিলিত হন বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল , মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়,  প্রাক্তন বিধায়ক তথা ককবরক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডাক্তার অতুল দেববর্মা বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ সহ রাজ্য বিধানসভার কর্মচারীরা ।   এই অনুষ্ঠানে বলতে গিয়ে অধ্যক্ষ রাম পদ জমাতিয়া জানান ,বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্দ মূলত এক দিনেই। সেই দিনটি হল পহেলা বৈশাখ ।বহুকাল ধরে এমনটাই রাজ্যে প্রচলিত ছিল ।কিন্তু কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রিপুরাব্দের তারিখ এক বৈশাখ থেকে পাল্টে ২২ ডিসেম্বর নির্ধারণ করেন এবং সেভাবেই সমাজকে চালাতে শুরু করেন ।এই সম্পর্কে বিশদভাবে জানা সকলের একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

এই মতবিনিময় অনুষ্ঠানে বিধানসভার কর্মচারীদের সাথে পরিচিত হন অধ্যক্ষ। কর্মচারীদের কার্যক্ষেত্রে রাষ্ট্রীয় ভাষা ব্যবহারের পরামর্শ দেন তিনি ।

অধ্যক্ষ বলেন ,দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা থাকতেই পারে। কিন্তু রাষ্ট্রভাষার সাথে কোন তুলনা নেই।