Apr 18, 2026

"দায়িত্ব বাড়ল"- নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বললেন মথা সুপ্রিমো

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

জনগণের অধিকার রক্ষায় আরো বেশি দায়িত্ব বাড়ল। এডিসির নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে মনে করিয়ে দিলেন তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।    কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়ে মথা সুপ্রিমো বলেন, জয় পরাজয় নির্বাচনেরই অঙ্গ।

 

এডিসি ভোটের প্রচারে বেরিয়ে পাহাড় চষে বেরিয়েছেন তিনি ।সবুজে ঘেরা এই পাহাড়ি ত্রিপুরার রং রূপ তার রন্ধে রন্ধে জানা। এই পাহাড়ই তাকে মৌন মহান হতে শিখিয়েছে। ভোটের শেষ দিন থেকে ফলাফল পর্যন্ত এরই গুণ তার মধ্যে প্রকটিত হয়ে উঠলো। যে পরদ্যোত একা প্রশাসনিক এবং রাজনৈতিক এই দ্বিমুখী শক্তির বিরুদ্ধে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সিংহের গর্জন গর্জে উঠেছিলেন, ভোট শেষে স্মৃয হেসে জবাব দিয়েছিলেন, ১৭ এপ্রিল ভোট গণনার পর বলবেন তিনি।  আর আজ ভোট গণনার পর আরো ধীর স্হির এবং অচঞ্চল দেখাল তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে।  এদিন এক প্রতিক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান তিনি ।তিনি বলেন ,এখন থেকে দায়িত্ব আরো বেড়ে গেল ।দেশ ,রাজ্য ও জাতির উন্নয়নে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

 

কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংযত থাকার বার্তাও দিলেন প্রদ্যুৎ  কিশোর দেববর্মন ।   মথা সুপ্রিমো বলেন ,কোন সংঘর্ষ নয়। এতে আঘাতে জর্জরিত হবেন তিপ্রাসারাই।এর প্রভাব পড়বে আগামী প্রজন্মের উপর ।সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন ,কেউ সিপিএম, বিজেপি বা মথার সমর্থক হয়ে জন্মাননি। জয় পরাজয় নির্বাচনেরই অঙ্গ বিশেষ বলে জানান তিনি।

এদিন ভোট গণনার পরেই নির্বাচিত প্রার্থী এবং নেতৃবৃন্দ আগরতলায় রাজবাড়ীতে এসে জমায়েত হতে শুরু করেন ।ব্যান্ড পার্টির তালে তালে আর নৃত্যের ছন্দে রাজবাড়িতে অনেকদিন পর আনন্দের সুর ধ্বনিত হল। মালা পরিয়ে দল নেতাকে অভিনন্দন জানালেন মাথার সব নেতৃবৃন্দ।

বিভাগ