বিজেপি-র বুথ সভাপতি সহ একাধিক কর্মীর বাড়িঘর  দোকানপাটে বোমা নিক্ষেপ

Apr 19, 2026

বিজেপি-র বুথ সভাপতি সহ একাধিক কর্মীর বাড়িঘর দোকানপাটে বোমা নিক্ষেপ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিজেপি-র বুথ সভাপতি সহ একাধিক কর্মীর বাড়িঘর  দোকানপাটে বোমা নিক্ষেপ!! আতঙ্কে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি। বাড়িঘর দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। বিজেপির নেতাকর্মীদের কাছে সাহায্য চেয়েও কোন লাভ হয়নি।  শাসক দলের কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অভিযোগের তির মথা দলের দিকে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিশ্রামগঞ্জ জুড়ে চলছে সন্ত্রাস,তাণ্ডব ও ধ্বংসলীলা শাসকদলের কর্মীদের বাড়ি ঘরের উপর। কোথাও লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা সহ দোকানের বিভিন্ন মালপত্র। বিজেপি কর্মীদের দুঃসময়ে পাশে থাকার মত কোন লোক নেই বল অভিমত ব্যক্ত করেন কর্মীরা। বর্তমানে বিজেপি সরকার থাকাকালীন যদি কর্মীদের এমন অবস্থা হয়ে থাকে তাহলে সরকার যদি না থাকে তাহলে তারা মনে হয় না ত্রিপুরাতে বাস করতে পারবে এমনটিই অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘরের ক্ষতিগ্রস্ত লোকেরা। এক কথায় ১৯ আমতলী -গোলাঘাটি কেন্দ্রে মথার প্রার্থী বুদ্ধ কুমার দেববর্মা যেমন রেকর্ড ভোটে জয় লাভ করেছেন ঠিক তেমনি এই কেন্দ্রে সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে ‌। দুষ্কৃতিকারীদের একটাই কথা যদি এডিসি এলাকাতে থাকতে হয় তাহলে মথার হয়ে থাকতে হবে অন্যথায় এলাকা ছেড়ে চলে যাও।