গড়িয়া পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রস্তুতি তুঙ্গে,  সর্বত্র উৎসবের মেজাজ

Apr 21, 2026

গড়িয়া পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রস্তুতি তুঙ্গে, সর্বত্র উৎসবের মেজাজ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব গড়িয়া পূজা। রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে গড়িয়া পূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি চোখে পড়ল সোমবার।সর্বত্রই উৎসবের আবহ পরিলক্ষিত।

 

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হল গড়িয়া পূজা। গড়িয়া দেবতাকে বাঁশ, সুতো এবং বাঁশের কাঠামোর মাধ্যমে এই পূজায় প্রতিকী মূর্তিতে আরাধনা করা হয়। রাজ্যের জনজাতিরা গড়িয়া দেবতাকে গবাদিপশু ও সম্পদের দেবতা হিসেবে গণ্য করেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই গড়িয়া পূজা। এই পূজা বর্তমানে কেবল আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় ,রাজ্যে একটি অন্যতম সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে গড়িয়া পুজো ।গড়িয়া পূজা কে কেন্দ্র করে আগরতলার বিভিন্ন স্থানে চলছে বিশেষ প্রস্তুতি ।রাজধানীতে প্রচুর গড়িয়া পুজোর আয়োজন করা হয় ।এর মধ্যে অন্যতম আগরতলার বিজয় কুমার চৌমুহনীস্হিত কৃষ্ণনগর বয়েজ ক্লাব বা কেবিসি'র গড়িয়া পূজা ।এবছর নবম বর্ষে পদার্পণ করছে কৃষ্ণনগর বয়েজ ক্লাবের বাবা গড়িয়া উৎসব ।এর জন্য ক্লাব প্রাঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি ।এদিন কৃষ্ণনগর বয়েজ ক্লাবের সদস্যরা এই কথা জানান। তারা জানান ,মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হবে পূজা।বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পূজা উপলক্ষে সন্ধ্যায় উপস্থিত দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে বলেও জানান উদ্যোক্তারা।

 

গড়িয়া পূজা উপলক্ষে বনমালীপুর, উজান অভয়নগর ,কৃষ্ণনগরের প্রগতি রোড সহ বিভিন্ন স্থানেই সোমবার চূড়ান্ত প্রস্তুতির চিত্র ধরা পরল। গড়িয়া পূজা কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা গুলিতে উৎসবের আবহ বিরাজ করছে।

বিভাগ