শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাজ্যেও পালিত ঈদ উল আজহা

May 28, 2026

শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাজ্যেও পালিত ঈদ উল আজহা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ঈদ উল আজহা বা কুরবানী ঈদ। সারা বিশ্বের সাথে সারাদেশে এবং রাজ্যেও যথাযথভাবে পালিত হয় ঈদ উল আজহা তথা কুরবানী ঈদ ।কুরবানী  ঈদ উপলক্ষে এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গেদু মিয়া মসজিদে ।বৃহস্পতিবার সকাল থেকেই ৮ থেকে ৮০ সকল বয়সের মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদ প্রাঙ্গনে সমবেত হন ।তারা একত্রে ঈদের নামাজ আদায় করেন ।এদিন আগরতলার গেজু মিয়ার মসজিদে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান ।নামাজ আদায় শেষে আগরতলার গেদু মিয়া মসজিদের মৌলানা আব্দুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,ঈদ উল আজহা বা কুরবানীর ঈদ মূলত ত্যাগের উৎসব ।আজ থেকে পাঁচ হাজার বছর আগের এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই উৎসব সারা পৃথিবীতে চলে আসছে ।এর অঙ্গ হিসেবেই আজ দেশ এবং রাজ্যে ঈদ-উল-আজহা পালিত হচ্ছে।এদিন কুরবানীর ঈদ বা ঈদ উল আজহা উপলক্ষে রাজ্য ও রাষ্ট্রের সকল অংশের নাগরিকদের ঈদ মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন মৌলানা আব্দুর রহমান । ঈদের এই আনন্দের আবহ রাজ্য ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে আসুক এমনটাই কামনা করেন তিনি।এদিন নামাজ পাঠের পর গেদু মিয়ার মসজিদে উপস্থিত সকলে একে অন্যের সাথে আলিঙ্গনে আবদ্ধ হন ।একে অন্যের কৌশল বিনিময় করেন। শুধুমাত্র গেদু মিয়ার মসজিদেই নয় ,ঈদ উল আজহা উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার পশ্চিম নোয়াবাদিতে ঈদের নামাজ পাঠ করান ইমাম মৌলানা বিল্লাল আহমেদ। রাজধানী আগরতলার অন্যান্য মসজিদসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদগুলোতেও এদিন কুরবানী ঈদ বা ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নামাজ আদায় করা হয়।

বিভাগ