যুবরাজনগরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন

Jul 25, 2026

যুবরাজনগরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর আর.ডি. ব্লকের অন্তর্গত চারুপাশা গ্রাম পঞ্চায়েতের উপ্তাখালী এস.বি. স্কুলের "প্রবীণ বন" এলাকায় ত্রিপুরার মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যপাল নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত সকলকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।এরপর উপ্তাখালী এস.বি. স্কুলে আয়োজিত এক আন্তরিক মতবিনিময় সভায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান রাজ্যপাল। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, পরিবেশ সচেতনতা এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নিয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরাও রাজ্যপালের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে।সফরের অংশ হিসেবে রাজ্যপাল যুবরাজনগর বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।