নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মান্দাই ফরেস্ট সাব ডিভিশনের অধীন চম্পকনগর বন রক্ষা বিভাগের অভিযানে ললিত বাজার এলাকায় অবৈধ চেরাই কাঠ মিল, কাঠের লক বোঝাই মিনি ট্রাক আটক বন দপ্তরের হাতে। এই অভিযান এফ.পি.ইউ প্রবীর দাসের নেতৃত্বে হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযান নিয়ে বিস্তারিত জানান ফরেস্ট রেঞ্জ অফিসার FPU প্রবীর দাস। তবে বনদপ্তরের কর্মীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। তবে স্থানীয়দের অভিযোগ মান্দাই ফরেস্ট সাব ডিভিশনের অন্তর্গত কদমতলী কইতর বাড়ি এলাকার জঙ্গলে দীর্ঘদিন ভাবে চলছে অবৈধভাবে এই কাঠ চেরাইয়ের মিল কিন্তু বন্ধ করে কর্মীদের কোন হেলদোল বা অভিযান নেই। আজকের এই অভিযানেও রহস্যজনকভাবে বন দপ্তরের কর্মীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আটক হওয়া গাড়ি চালক যা নিয়ে গোটা এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য