নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্তমান রাজ্য সরকারের সময়ে রাজ্যে খেলাধুলার প্রসার ঘটেছে ।একটা সুন্দর ক্রীড়া আবহ তৈরি হয়েছে। এর আগে রাজ্যে এই ধরনের পরিবেশ ছিল না ।শনিবার রাজধানীর রামঠাকুর সংঘে দুইদিন ব্যাপী অল ত্রিপুরা রেংকিং ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করে এই কথা বলেন বিশিষ্ট সমাজসেবী কমল দে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সচিব সুজিত রায় ,ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব অপু রায় সহ অন্যান্য কর্মকর্তারা ।দুই দিনব্যাপী এই ক্যারাম প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে ৮৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। রবিবার টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান ।এদিন বিশিষ্ট সমাজসেবী কমল দে আরো বলেন, প্রত্যেক অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের মাঠে ময়দানে পাঠানো উচিত। খেলাধুলার মাধ্যমে ড্রাগসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।