নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা, ঘরে আসছেন মা দুর্গা। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আমবাসার সুনামধন্য ক্লাব সুকান্ত সামাজিক সংস্থা। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তারা মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন। আজ বৃহস্পতিবার সুকান্ত সামাজিক সংস্থার খুঁটি পূজা ও থিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবছর তাদের থিম শ্রীচরণেষু বাবা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুরো পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, সুকান্ত সামাজিক সংস্থার পূজা কমিটির সভাপতি নিত্যরঞ্জন পাল, অন্যতম সদস্য বাদল পাল সহ সুকান্ত সামাজিক সংস্থার অন্যান্য সদস্যরা। এদিন থিমের উদ্বোধন শেষে এলাকার বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোককে বস্ত্র বিতরণ করা হয়। পূজা কমিটির সদস্য বাদল পাল বলেন এ বছর তারা বাবার কাহিনী তুলে ধরবে, একজন বাবা পরিবারের জন্য কি কি করে সেই বিষয় নিয়ে তাদের পুজোর থিম, পাশাপাশি সামাজিক কর্মসূচিও রয়েছে অনেকগুলি। বস্ত্র দান রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে আগামী দিনে। প্রত্যেক বছরের মত এ বছরও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাবে তাদের পুজো প্যান্ডেল এমনটাই আশাবাদী পুজো কমিটির সদস্যরা।