নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসা ব্লকের অন্তর্গত কুলাই টাউন হলে অনুষ্ঠিত হলো ‘সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা। সমবায়ের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নারী স্বনির্ভরতাকে আরও জোরদার করার বার্তা নিয়ে আয়োজিত হয় এদিনের এই সমাবেশ।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিগণ । অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কো-অপারেটিভ ইন্সপেক্টর সুশীল কুমার দাস, লাইক গ্রামীণ ব্যাংকের আধিকারিক সৌরভ দাস, ‘সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি কপিলা দেববর্মা, সচিব মুকুল দেবনাথ সহ অন্যান্য। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সমবায় আন্দোলনের গতি বৃদ্ধি করার লক্ষ্যে শুক্রবার কুলাই টাউন হলে আয়োজিত হয় ‘সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা।অনুষ্ঠানে সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু সংখ্যক মহিলা সদস্য উপস্থিত ছিলেন। সভায় বিগত বছরের কাজের হিসাব ও অর্জনের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে গ্রামীণ নারীদের আর্থিক বিকাশ এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে বিশদ আলোচনা হয়।সমিতির নেতৃবৃন্দ জানান, সমবায় ভিত্তিক এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।