নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্যশিবির। এদিনের স্বাস্থ্যশিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও পরামর্শ গ্রহণ করেন।শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিশিষ্ট চিকিৎসক সুব্রত দেবনাথ সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শিবির পরিদর্শন করে চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন অতিথিরা।স্বাস্থ্যশিবির পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যথেষ্ট উপকারী বলে জানান তিনি।