আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিকস চুরি, গ্রেফতার বাড়ির কাজের মহিলা

Sep 15, 2026

আখাউড়া রোডে স্বর্ণের চেইন ও কসমেটিকস চুরি, গ্রেফতার বাড়ির কাজের মহিলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আখাউড়া রোড এলাকায় বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির ঘটনায় বাড়ির কাজের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন সংবাদমাধ্যমকে জানান, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতিদাস চৌধুরী বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে পশ্চিম থানায় মামলা দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির কাজের ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা, এবং চুরি যাওয়া কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

বিভাগ