আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক নেশা জাতীয় দ্রব্য এস এসকপ

Sep 26, 2026

আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক নেশা জাতীয় দ্রব্য এস এসকপ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক নেশা জাতীয় দ্রব্য এস এসকপ। আমবাসা থানার পুলিশ প্রতিদিনের মতো বেতবাগান নাকা পয়েন্টে গাড়ি তলাশী করছিল । এমন সময় ধর্মনগরের দিক থেকে আসা AS01DN4909 নম্বরের একটি ছোট গাড়িকে থামিয়ে তল্লাশি করার সময় গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার ওসি নন্দন দাস এবং পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। ডি সি এম এর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা জাতীয় এসকফ সিরাপ গুলি উদ্ধার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত সাংবাদিকদের জানান প্রতিদিনের মতো আজও রুটিন তল্লাশিতে এই গাড়িটি থেকে নেশা জাতীয় এসকফ সিরাপ উদ্ধার হয়। ৩৪০ বোতল এসকফ গাড়ির বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে। গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

বিভাগ