নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রশাসনিক খামখেয়ালিপনার দরুন মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল রাজধানীর শান্তিপাড়াস্থিত ক্ষেত্র মোহন স্কুলটি। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে বহু পুরনো এই স্কুলটিকে ফের চাঙ্গা করে তোলির প্রয়াস লেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। একটি আদর্শ ইংরেজি মাধ্যম বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে ক্ষেত্র মোহন স্কুলের নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেন তিনি। জি প্লাস ৪ ক্যাটাগরিতে ১০ কোটি টাকা ব্যয় গড়ে উঠছে এই স্কুল ভবন। শনিবার নির্মীয়মান বিদ্যালয়টি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। নির্মাণ সংস্থা এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন তিনি। আগামী শিক্ষাবর্ষ থেকেই যেন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হতে পারে তার উদ্যোগ নিতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষেত্র মোহন স্কুলটি বহু পুরনো। আগে এখানে পঠন-পাঠন চলত ,শিক্ষক এবং ছাত্ররা আসতো ।একসময় বিগত সরকারের আমলে হগব পন্থীদের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছিল এই বিদ্যালয়টি। কালক্রমে প্রশাসনিক অবহেলায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী জানান ,এই বিদ্যালয় ভবনে দুটি লিফট থাকবে, সামনের দিকে অর্থাৎ চিত্তরঞ্জন রোড মুখী বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা থাকবে। প্রথমে সিনিয়র বিসিক মডেলে এর পঠন-পাঠন শুরু হবে। কালক্রমে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করা হবে বিদ্যালয়টিকে। বিদ্যালয়টি পাঠনের ক্ষেত্রে যেন শিশু বিহার স্কুলের প্রতিদ্বন্দ্বি হয়ে উঠতে পারে সেই উদ্যোগ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী জানান, এই ক্ষেত্র মোহন স্কুল থেকে পড়াশোনা করে অনেকে রাজ্যের স্বনামধন্য চিকিৎসকও হয়েছেন।এদিন নির্মীয়মান বিদ্যালয় পরিদর্শনে গেলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ এলাকার বিশিষ্টজনেরা।