Oct 16, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
উৎসবের অর্ঘ্য হোক রক্তদান- এই বার্তা ছড়িয়ে মহা পঞ্চমীর দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বামপন্থী ছাত্র সংগঠন এস এস আই -এর সদর বিভাগীয় কমিটি ।ছাত্র যুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান ।রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,এসএফআই সদর বিভাগীয় কমিটি প্রতিবছর এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করে থাকে ।এটি একটি গঠন মুলক উদ্যোগ। এর জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
Copyright ©2026 | News Tripura