নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সাধারণ বাজেট পেশ করে রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ৯ বার সাধারণ বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করেছেন নির্মলা। বাজেট উপস্থাপনের প্রাক্কালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মিষ্টি মুখ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার সকাল সকাল কর্তব্য ভবনে আসেন নির্মলা। পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে তাঁর টিমের সঙ্গে অর্থ মন্ত্রকের বাইরে বাজেট ট্যাবলেট নিয়ে দেখা যায়।সেখান থেকে তিনি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হন। টানা নবমতম বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পরম্পরাগত 'দহি-চিনি' (দই এবং চিনি) খাওয়ান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে আসেন নির্মলা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মঞ্জুর হয় বাজেট।