মনরেগা নিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

Feb 03, 2026

মনরেগা নিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মনরেগা নিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ২০০৫ সালে মন রেগা এক্ট শুরু হয়েছিল গ্রামীন এলাকার অর্থনীতি মজবুত করা,জনগণ কে স্বাবলম্বী করার বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছিল।একশ দিনের কাজের গ্যারেন্টি ছিল। বর্তমানে ঠিকেদারদের মাধ্যমে শ্রমিকরা কাজ পাবে, আইনি গ্যারেন্টি নেই,কাজ পেতে ও পারে নাও পেতে পারে।মানুষের অধিকার রক্ষা করার জন্য মন রেগা আইন পুনরায় চালু করা, চারশ টাকা মুজুরীর দাবি।কেন্দ্রীয় সরকার কর্পোরেট দের রক্ষা করতে মানুষের অধিকার খর্ব করছে।তার বিরুদ্ধে মহিলা কংগ্রেসের আন্দোলন চলবে সোমবার দুপুর দুটো নাগাদ বিলোনীয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে কথা গুলো বলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী। পাশাপাশি তিনি বলেন আগামী বারই ফেব্রুয়ারী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজভবন অভিযানে সকল অংশের জনগণ কে সামিল হওয়ার আহ্বান রাখেন  মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। দক্ষিণ জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী,চম্পা কুড়ি দেবপ্রদেশ সাধারণ সম্পাদিকা,নারী নেত্রী গৌরী মজুমদার, সুভাদ্র চক্রবর্তী , দক্ষিণ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্পা দত্ত, সহ বিভিন্ন ব্লকের ব্লক সভানেত্রীরা।

বিভাগ